আন্দামান সাগরে নৌকাডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
আন্দামান সাগরে একটি নৌকাডুবির ঘটনায় রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকসহ প্রায় ২৫০ জন নিখোঁজ হয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলো জানায়, নৌকাটি দক্ষিণ বাংলাদেশের টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। এতে নারী, শিশু ও পুরুষ মিলিয়ে বিপুল সংখ্যক যাত্রী ছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, অতিরিক্ত যাত্রী বহন, প্রবল বাতাস ও উত্তাল সমুদ্রের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত মাত্র ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা দীর্ঘ সময় সাগরে ভেসে ছিলেন এবং ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েন।
জাতিসংঘের সংস্থাগুলো বলছে, মিয়ানমারে চলমান সহিংসতা, শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন এবং সীমিত সুযোগ-সুবিধার কারণে রোহিঙ্গারা জীবনের ঝুঁকি নিয়ে এমন বিপজ্জনক সমুদ্রপথে পাড়ি জমাচ্ছেন।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে UNHCR ও IOM। তারা বলছে, এই ধরনের দুর্ঘটনা রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের অভাবকেই তুলে ধরছে।
বিশ্লেষকদের মতে, মানবপাচার চক্রের প্রলোভন এবং বিদেশে উন্নত জীবনের আশায় অনেকেই এমন ঝুঁকিপূর্ণ যাত্রায় বাধ্য হচ্ছেন, যা প্রায়ই প্রাণঘাতী হয়ে উঠছে।
News Title :
আন্দামান সাগরে নৌকাডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০।Boat capsizes in Andaman Sea, 250 missing, including Rohingya and Bangladeshis
-
Adiba tumme lamia - Update Time : 01:23:05 am, Wednesday, 15 April 2026
- 20 Time View
Popular Post




















