Dhaka 12:05 pm, Thursday, 19 March 2026
News Title :
কাতারের রাস লাফানে ইরানের ভয়াবহ হামলা, জ্বলছে আগুন – Iran’s deadly attack on Qatar’s Ras Laffan, fires burning. লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি। – Larijani’s killers will pay a heavy price: Mojtaba Khamenei. জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা ইরানের। – Iran launches massive attacks in the Middle East following attacks on energy facilities. পাকিস্তানে ছাদ ধসে ১৩ জনের মৃত্যু। – 13 killed in roof collapse at a bar. সতর্কীকরণঃ দুর্বল হৃদয়ের মানুষ দেখা থেকে বিরত থাকুন। সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে কেটে টুকরো টুকরো হয়ে নিহত অন্তত ৫ জন – ইরানকে কড়া হুঁশিয়ারি সৌদি আরবের, সম্মিলিত পদক্ষেপের হুমকি। – Saudi Arabia issues stern warning to Iran, threatens collective action. ইরানের গ্যাসক্ষেত্রে হামলায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো। – Oil prices rise further in global markets after attack on Iranian gas fields. ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের। – Iran’s intelligence minister killed in Israeli strike. ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী নিহত। – Iran’s intelligence minister killed in Israeli strike. সান্তাহারে নীলসাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা। – 9 coaches of Nilsagar train derail in Santahar, many casualties feared.

লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ৩১। – Israeli airstrikes in Lebanon kill at least 31.

  • Afiaa zaman
  • Update Time : 01:58:13 pm, Monday, 2 March 2026
  • 69 Time View

লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩১ জন নিহত ও আরও বহু মানুষ আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে ইসরায়েল ‘হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান’ শুরুর ঘোষণা দিয়েছে।
ইসরায়েলের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধকে আরও বিস্তৃত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি বিমান হামলায় দেশটিতে অন্তত ৩১ জন নিহত এবং আরও ১৪৯ জন আহত হয়েছেন।
লেবাননের জাতীয় বার্তাসংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল বৈরুতের দক্ষিণ উপশহর এবং দক্ষিণ লেবানন। রাজধানীর উপশহরগুলোতে ২০ জন নিহত ও ৯১ জন আহত হয়েছেন। আর দেশের দক্ষিণাঞ্চলে ১১ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন।
এদিকে উত্তর ইসরায়েলে রকেট হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। এরপরই লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার মধ্য দিয়ে যে আঞ্চলিক যুদ্ধের সূচনা হয়েছিল, এই হামলার ফলে সেই সংঘাত আরও বিস্তৃত হয়েছে।

হামলা পাল্টা-হামলার এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই দক্ষিণ লেবাননের বাসিন্দাদের উদ্দেশে জোরপূর্বক স্থানত্যাগের হুমকি দিয়েছে ইসরায়েল। এতে করে দক্ষিণাঞ্চলে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির হিজবুল্লাহর বিরুদ্ধে ‘আক্রমণাত্মক অভিযান’ শুরুর ঘোষণা দিয়েছেন। দেশটির সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করার পর এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

কাতারের রাস লাফানে ইরানের ভয়াবহ হামলা, জ্বলছে আগুন – Iran’s deadly attack on Qatar’s Ras Laffan, fires burning.

লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ৩১। – Israeli airstrikes in Lebanon kill at least 31.

Update Time : 01:58:13 pm, Monday, 2 March 2026